ক ন ড র ক র ক – কানাডার ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি আরভিন্দর খোসার বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। সিবিসি-র প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২০ মে) ভোরে সারের নিউটন এলাকায় অবস্থিত খোসার বাড়িতে হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনাটি চাঁদাবাজি-সম্পর্কিত একটি তদন্তের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। সারে পুলিশের গণমাধ্যম সম্পর্ক কর্মকর্তা সার্জেন্ট আলি গেলাস নিশ্চিত করেছেন, হামলার আগে ওই বাসভবনের সঙ্গে যুক্ত এক ব্যক্তি চাঁদাবাজির হুমকি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। সারে পুলিশ জানিয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে গুলিবর্ষণের ঘটনাটি চাঁদাবাজি-সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। গত ৯ই মে মিসিসাগায় বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর খোসা আনুষ্ঠানিকভাবে দেশটির ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আদালতের নির্দেশে একটি নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সাবেক সভাপতি আমজাদ বাজওয়াকে প্রতিস্থাপন করা হয়। তিনি এর আগে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে খোসার এই নিয়োগ ইতোমধ্যেই ক্রিকেট কানাডার প্রশাসনকে ঘিরে গুরুতর অভিযোগ এবং সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে সংযোগের কারণে ম্লান হয়ে গেছে। সম্প্রতি সিবিসি ফিফথ এস্টেটের একটি তদন্তে এমন অভিযোগ সামনে এসেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডিয়ান ক্রিকেট অঙ্গনের সদস্যদের ভয়ভীতি দেখিয়েছিল। বিশ্বকাপের আগে দিলপ্রীত বাজওয়াকে দেরিতে অধিনায়ক হিসেবে নিয়োগের পক্ষে সমর্থন দেওয়ার জন্য খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল বলে অভিযোগ ওঠার পর বিতর্ক আরও গভীর হয়। তদন্তকারীরা চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে কানাডার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে সন্দেহজনক কার্যকলাপ নিয়েও তদন্ত করছেন। যেখানে একটি গুরুত্বপূর্ণ ওভারে অস্বাভাবিক ওয়াইড ও নো-বল স্পট-ফিক্সিংয়ের আশঙ্কা তৈরি করেছিল। দুর্নীতির অভিযোগ ছাড়াও ক্রিকেট কানাডা আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক অসদাচরণের অভিযোগের বিরুদ্ধেও লড়ছে। উদ্বেগ এবং আর্থিক তথ্য প্রকাশ সংক্রান্ত প্রশ্নের জেরে আইসিসি ছয় মাসের জন্য ক্রিকেট কানাডার তহবিল স্থগিত করেছে। এর আগে দেশটির ক্রিকেট বোর্ডের সদস্যে ক্যালগারির বাড়িতে দুটি পৃথক গোলাগুলির ঘটনা ঘটে। ওই কর্মকর্তা পরে বোর্ড থেকে পদত্যাগ করেন। যদিও তদন্তকারীরা ক্যালগারি এবং সারের গোলাগুলির মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাননি। ১৬ মিনিট আগে | দেশগ্রাম ১৭ মিনিট আগে | দেশগ্রাম ২৪ মিনিট আগে | ক্যাম্পাস ৪০ মিনিট আগে | মাঠে ময়দানে ৪৭ মিনিট আগে | দেশগ্রাম ৪৮ মিনিট আগে | দেশগ্রাম ৫০ মিনিট আগে | নগর জীবন ৫৬ মিনিট আগে | অর্থনীতি ৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | চায়ের দেশ ১ ঘণ্টা আগে | ক্যাম্পাস ১ ঘণ্টা আগে | নগর জীবন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | নগর জীবন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | রাজনীতি ১ ঘণ্টা আগে | অর্থনীতি ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | ক্যাম্পাস ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | নগর জীবন ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৮ ঘণ্টা আগে | নগর জীবন ৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৮ ঘণ্টা আগে | অর্থনীতি ১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১০ ঘণ্টা আগে | দেশগ্রাম ৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | রাজনীতি ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কানাডার ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে গুলি | | বাংলাদেশ প্রতিদিন
ক ন ড র ক র ক - কানাডার ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি আরভিন্দর খোসার বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। সিবিসি-র
Desk
News
Published
May 21, 2026
Reading time
1 minutes
Conversation
No comments
