News

৪৫০ টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা | | বাংলাদেশ প্রতিদিন

৪৫০ ট ক র জন য বন - রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। গতকাল সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায়

Desk News
Published May 26, 2026
Reading time 1 minutes
Conversation No comments

৪৫০ ট ক র জন য বন – রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন আশিকুর রহমান (২৮) নামের এক যুবক। গতকাল সকালে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল আলী জয়কে (২৬) হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আশিকুর জোতরাবোন গ্রামের আকরাম আলীর ছেলে। আর ফয়সালের বাবার নাম মোন্তাজ আলী। দামকুড়া থানার ওসি আশরাফুল ইসলাম জানান, ২১ মে ফয়সালের কাছ থেকে ৪৫০ টাকা ধার নেন আশিকুর। গতকাল সকাল ১০টার দিকে ফয়সাল সেই টাকা চাইতে আশিকুরের বাড়ি যান। তখন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ফয়সাল ফিরে আসেন। বেলা ১১টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বের হন। তখন আবার আশিকুরের সঙ্গে তার দেখা হয়। এ সময় আবার কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তখন ছুরি দিয়ে আশিকুরের বাম পাঁজরে আঘাত করে পালিয়ে যান ফয়সাল। পরে স্থানীয়রা আশিকুরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ঘটনার পর নগরীর আলুপট্টি এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। ময়নাতদন্তের পর নিহত যুবকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম ১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | ইসলামী জীবন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন ২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ২ ঘণ্টা আগে | ইসলামী জীবন ২ ঘণ্টা আগে | বিজ্ঞান ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | দেশগ্রাম ৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৩ ঘণ্টা আগে | নগর জীবন ৪ ঘণ্টা আগে | দেশগ্রাম ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | দেশগ্রাম ৪ ঘণ্টা আগে | দেশগ্রাম ১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৯ ঘণ্টা আগে | নগর জীবন ১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | নগর জীবন ১৭ ঘণ্টা আগে | অর্থনীতি ১২ ঘণ্টা আগে | দেশগ্রাম ৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৭ ঘণ্টা আগে | অর্থনীতি ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৮ ঘণ্টা আগে | অর্থনীতি ১৫ ঘণ্টা আগে | অর্থনীতি ২৩ ঘণ্টা আগে | নগর জীবন

Leave a Comment