বাড্ডার চিপস কারখানায় আগুন দুই শ্রমিকের মৃত্যু
ব ড ড র চ পস ক – রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অবস্থিত একটি চিপস কারখানায় গতকাল ভোরে ভয়াবহ আগুন লাগার ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। পূর্ব বাড্ডার কবরস্থান রোডে অবস্থিত ‘আবদুল্লাহ চিপস ফ্যাক্টরি’তে রবিবার রাত ৩টা ১ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে রাত সাড়ে ৪টায়।
বাড্ডা থানার এসআই হারুন অর রশিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভিতর থেকে দুই শ্রমিকের দগ্ধ অবস্থার লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য দুটি লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিমা খানম জানান, কারখানাটি ছিল দোতলা সেমিপাকা টিনশেড ভবন। আগুন নেভানোর পর ভিতরে তল্লাশি চালিয়ে দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩)। মোস্তফা রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় কুমারপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে ছিলেন। মাহমুদুল হাসান কাজীপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ নাসিরুল আমিন জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক গোলযোগ থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুনের কারণ অনুসন্ধান করা হচ্ছে।
১ ঘণ্টা আগে | অর্থনীতি ১ ঘণ্টা আগে | বিজ্ঞান ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৩ ঘণ্টা আগে | দেশগ্রাম ৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন ৫ ঘণ্টা আগে | দেশগ্রাম ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | পাঁচফোড়ন ৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ৬ ঘণ্টা আগে | ইসলামী জীবন ৬ ঘণ্টা আগে | বিজ্ঞান ৬ ঘণ
