মোগরাপাড়া চৌরাস্তা সেতুর নিচে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন
ম গর প ড় চ র স – নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মারিখালি নদীর উপর নির্মিত সেতুর নিচে অবাধে ময়লা আবর্জনা ফেলার কারণে পথচারী ও স্থানীয় বাসিন্দারা অত্যধিক ভোগান্তি অনুভব করছেন। দীর্ঘ দিন ধরে জমতে থাকা বর্জ্যের স্তূপ এখন স্থায়ী ভাগাড় হয়ে গেছে।
রবিবার (৭ জুন) পর্যন্ত সেতুর নিচের উভয় পাশে গৃহস্থালি ও বাজারের বিপুল পরিমাণ বর্জ্য স্তূপ দেখা যায়। নদীর পানি ও ময়লার স্তূপ থেকে নির্গত দুর্গন্ধ এলাকার চলাচলকে বেশি কষ্টকর করে তুলেছে। বর্জ্যের কারণে কেউ কেউ নাকে কাপড় বা হাত চেপে হাঁটতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দা শামীম রেজা বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ সড়কটি দিয়ে চলাচল করে। কিন্তু ময়লার দুর্গন্ধে এখানে দাঁড়ানোই যায় না। বৃষ্টি হলে ময়লার পানি চারপাশে ছড়িয়ে পড়ে এবং তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এলাকার মানুষ নদীর পানি ব্যবহার করতে পারেন না।
স্থানীয়দের মতে, সামান্য বৃষ্টি হলেই ময়লার স্তূপের আশপাশে পানি জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। জমে থাকা পানিতে মশা-মাছির উপদ্রব বাড়ছে যা ডেঙ্গু সহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করছে। পরিবেশ সচেতন মহল বলছেন যে খোলা স্থানে এভাবে বর্জ্য ফেলা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁ উপজেলার প্রাণকেন্দ্র। এখানে ময়লার স্তূপ তৈরি হওয়া সত্যিই দুঃখজনক। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এটি একটি বড় প্রকল্প হওয়ায় কিছুটা সময় লাগবে। তবে কীভাবে দ্রুত ময়লার স্তূপ অপসারণ করা যায়, সে বিষয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সময় মুলতুবি বিষয়গুলো:
বিডি প্রতিদিন/এনআরএইচ ২ মিনিট আগে | মাঠে ময়দানে ৭ মিনিট আগে | মাঠে ময়দানে ১০ মিনিট আগে | নগর জীবন ১২ মিনিট আগে | মাঠে ময়দানে ১৩ মিনিট আগে | দেশগ্রাম ১৬ মিনিট আগে | নগর জীবন ১৭ মিনিট আগে | বিজ্ঞান ১৭ মিনিট আগে | দেশগ্রাম ২৫ মিনিট আগে | মাঠে ময়দানে ৩২ মিনিট আগে | মাঠে ময�
