যাত্রাবাড়ীতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে
য ত র ব ড় ত ব – রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে। আসামি কাছে থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, হেরোইন এবং মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। আদালতে পাঠানোর আগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের নাম হলো: শাহিদা বেগম (৪০), হাসান উল্লাহ (৩৮), মো. রাসেল (২০), মো. নাবিল (২৩), মো. আব্দুল্লাহ ফরহাদ (২৩), মো. ইউসুফ সাকিব (২৪), আব্দুর রহমান খান ওরফে মিঝু (২৮), সজল ওরফে অটো সজল (৩১), মো. বাপ্পী (২৮), মো. হানিফ, মোছা. শামসুন্নাহার (৪৫), আফজাল হোসেন, মো. ফজলে রাব্বি (২২), মো. বাবুল (৩২), আরফিন ইসলাম চয়ন (২৩), মো. রবিউল ইসলাম (১৯), সাগর (৩৩), মো. মুকবুল হোসেন (৪৫) ও নাঈম (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে তিনটি ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৭৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৯ গ্রাম হেরোইন, ৮৭ গ্রাম ‘মেডি’ এবং মাদক বিক্রির জন্য ২২ হাজার ৯৬০ টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে ৪ মিনিট আগে | মন্ত্রীকথন ৬ মিনিট আগে | দেশগ্রাম ৮ মিনিট আগে | নগর জীবন ১৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ২০ মিনিট আগে | মাঠে ময়দানে ৩১ মিনিট আগে | নগর জীবন ৩৩ মিনিট আগে | দেশগ্রাম ৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে ৪০ মিনিট আগে | নগর জীবন ৪২ মিনিট আগে | মাঠে ময়দানে ৪৪ মিনিট আগে | দেশগ্রাম ৪৮ মিনিট আগে | অর্থনীতি ৫৪ মিনিট আগে | নগর জীবন ৫৭ মিনিট আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | নগর জীবন ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | অর্থনীতি ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
