ভ ল র স ত য় ন – গাজীপুরের কালিয়াকৈরে একটি রাস্তা নির্মাণের কিছুদিন পর সেই রাস্তার ইট খুলে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন অবহেলিত থাকা সড়কটি পুনরায় নির্মাণ করা হোক। উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে মৌচাক সেকেন্দার মার্কেট থেকে শহীদ আবদুল্লাহর বাড়ি পর্যন্ত ৪৫০ মিটার সড়ক উন্নয়নের জন্য ৩৬ লাখ ৪৬ হাজার টাকার প্রকল্প নেওয়া হয়। তবে ঠিকাদার টেন্ডারভুক্ত সড়কের পরিবর্তে পাশের একটি সড়কে কাজ সম্পন্ন করেন। পরে বিষয়টি ধরা পড়লে উপজেলা প্রকৌশল কার্যালয়ের নির্দেশে ওই সড়ক থেকে ইট অপসারণ করে নির্ধারিত স্থানে রাস্তা নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, আন্দারমানিক পাকার মাথা থেকে নজরুল মণ্ডলের বাড়ি পর্যন্ত সড়কে ইট বিছানোর পর তা তুলে নেওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়, যানবাহন চলাচল ব্যাহত হয় এবং শিক্ষার্থী ও রোগী পরিবহনে সমস্যা দেখা দেয়। স্থানীয় বাসিন্দা হানিফ, রশিদ শিকদার ও ব্যবসায়ী আবুল সরকার জানান, রাস্তা নির্মাণ হওয়ায় তারা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু ইট তুলে নেওয়ার পর আবারও আগের অবস্থায় ফিরে গেছে সড়কটি। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্থপতি এন্টারপ্রাইজের প্রতিনিধি নাজমুল হক বলেন, ভুলবশত অন্য সড়কে কাজ হয়েছিল। উপজেলা প্রকৌশল কার্যালয়ের নির্দেশে ইট সরিয়ে নির্ধারিত সড়কে কাজ সম্পন্ন করা হয়েছে। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে। উপসহকারী প্রকৌশলী মো. সাব্বির হোসাইন বলেন, প্রকৌশল কার্যালয়ের অনুমোদন ও লে-আউট ছাড়াই ঠিকাদার কাজ করেছিলেন। পরিদর্শনে গিয়ে বিষয়টি ধরা পড়লে সংশোধন করা হয়। কালিয়াকৈর উপজেলা প্রকৌশলী মো. মাকছুদুন্নবী জানান, অফিসকে না জানিয়ে ভুল স্থানে রাস্তা নির্মাণ করা হয়েছিল। পরে সঠিক স্থানে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনায় আগামী অর্থবছরে ইউনিব্লক দিয়ে ওই সড়ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। ১২ মিনিট আগে | মাঠে ময়দানে ১৪ মিনিট আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | চায়ের দেশ ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | দেশগ্রাম ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৫ ঘণ্টা আগে | নগর জীবন ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৫ ঘণ্টা আগে | নগর জীবন ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | নগর জীবন ৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৬ ঘণ্টা আগে | দেশগ্রাম ৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৬ ঘণ্টা আগে | নগর জীবন ৭ ঘণ্টা আগে | দেশগ্রাম ৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | জীবন ধারা ১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২১ ঘণ্টা আগে | নগর জীবন ১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২০ ঘণ্টা আগে | অর্থনীতি ১১ ঘণ্টা আগে | নগর জীবন ২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভুল রাস্তায় নির্মাণ, পরে ইট তুলে নেওয়া | | বাংলাদেশ প্রতিদিন
ভ ল র স ত য় ন - গাজীপুরের কালিয়াকৈরে একটি রাস্তা নির্মাণের কিছুদিন পর সেই রাস্তার ইট খুলে নেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি
Desk
News
Published
June 22, 2026
Reading time
1 minutes
Conversation
No comments
