ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি
Patrikajournal.com – ইন ন ত নলক প খনন র - কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসে আগুন লাগার ঘটনায় ঘটনাস্থলের ২০০ মিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে। আদেশে বলা হয়, ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইনানী ছোট খাল সেতুসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের কাজ চলছিল। এ সময় মাটির প্রায় এক হাজার ফুট গভীরে পাইপ প্রবেশ করানোর পর গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। পরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘটনাস্থলে প্রাকৃতিক গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখা দেওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল পরিদর্শন ও পর্যবেক্ষণ করে। এ সময় দলটি পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেয়। পরিস্থিতি মোকাবিলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগুনের উৎস ও আশপাশের এলাকাকে বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ভাগ করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, ঘটনাস্থল ও আশপাশে আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ স্ফুলিঙ্গ সৃষ্টি হতে পারে—এমন সব কার্যক্রম নিষিদ্ধ। পাশাপাশি আগুনের উৎস থেকে আনুমানিক ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থানেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is ইন ন ত নলক প খনন র?ইন ন ত নলক প খনন র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ইন ন ত নলক প খনন র matter?ইন ন ত নলক প খনন র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.