Education

জবিতে সাইকোলজি প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি

Jagannathuniversity

Patrikajournal.com – জব ত স ইক লজ প রফ – জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ২০২৭ শিক্ষাবর্ষের জানুয়ারি-জুন সেশনের এক বছর মেয়াদি ‘স্পেশালাইজড ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি’ প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের পঞ্চম ব্যাচে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। মনোবিজ্ঞান, এমবিবিএস, ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়েলফেয়ার অথবা এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত মনোবিজ্ঞান বিভাগের অফিস থেকে সরাসরি অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনপত্র পূরণের পর নির্ধারিত ১ হাজার ৫০০ টাকা ফিসহ তা সরাসরি অফিসে জমা দেওয়া যাবে। ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের পশ্চিমের দ্বিতীয় তলায় মনোবিজ্ঞান বিভাগে সরাসরি বা সংশ্লিষ্ট অধ্যাপক ও কর্মকর্তাদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Frequently Asked Questions

What is জব ত স ইক লজ প রফ?

জব ত স ইক লজ প রফ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does জব ত স ইক লজ প রফ matter?

জব ত স ইক লজ প রফ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *