National

সংরক্ষিত নারী আসন: বৈধ প্রার্থী এলিজা জামান

codex-a504bb544dec4a66981bcc0c1e14781b

Patrikajournal.com – স রক ষ ত ন র আসন – জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আজ মঙ্গলবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে ইসির যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, প্রাথমিকভাবে এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখন প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরদিন তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হবে। ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সোমবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র জমা দেন বিএনপির প্রার্থী এলিজা জামান। এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পরবর্তীতে সব প্রক্রিয়া সেরে আগামী ১২ নভেম্বর ভোটের তারিখ রাখা হয়েছে তফসিলে। নিয়ম অনুযায়ী বিএনপির প্রার্থী হিসেবে এলিজা জামানই নির্বাচিত হবেন। বাছাইয়ে বৈধ হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে একক প্রার্থী হওয়ায় তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

Frequently Asked Questions

What is স রক ষ ত ন র আসন?

স রক ষ ত ন র আসন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স রক ষ ত ন র আসন matter?

স রক ষ ত ন র আসন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *