আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’
স্বাস্থ্যসেবা খাতে নতুন যাত্রা
আক জ র স র স ন – রাজধানীর মিরপুর-১০ এলাকায় আকিজ মেডিপ্লেক্স উদ্বোধন করে স্বাস্থ্যসেবা খাতে আকিজ রিসোর্সের নতুন প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সহযোগে সব ধরনের ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা প্রদানের মাধ্যমে খাতটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি হোম স্যাম্পল কালেকশন, স্বয়ংক্রিয় ভাইটাল চেকিং এবং অনলাইন অ্যাপয়ন্টমেন্ট ব্যবস্থা চালু করেছে।
ফারিয়া হোসেন বলেন, “স্বাস্থ্যসেবা খাতটি মানুষের জীবনমান সম্পর্কিত। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সমান গুরুত্বপূর্ণ হল মানসম্মত চিকিৎসা অবকাঠামো নিশ্চিত করা। এ ভাবনা থেকে আকিজ রিসোর্স স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করেছে যাতে দেশের বিভিন্ন অঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেয়া সম্ভব হবে।”
আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, “বাংলাদেশে আধুনিক স্বাস্থ্যসেবার চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু কিছু মানুষ মানসম্মত ডায়াগনস্টিক সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসক পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আমাদের লক্ষ্য হল প্রযুক্তি, দক্ষতা ও মানবিক সেবার সমন্বয়ে রোগীদের দ্রুত এবং নির্ভরযোগ্য চিকিৎসা পেতে সুবিধা দেয়া।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান এবং ক্লাস্টার সিএফও আশফাক চৌধুরী। প্রতিষ্ঠানটি বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, জার্মান প্রযুক্তি সম্পন্ন ল্যাবরেটরি এবং আন্তর্জাতিক মানের সুবিধা প্রদান করছে।
২২ সেকেন্ড আগে | ভোটের হাওয়া ১ মিনিট আগে | মাঠে ময়দানে ৪ মিনিট আগে | মাঠে ময়দানে ৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৯ মিনিট আগে | মাঠে ময়দানে ১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১৭ মিনিট আগে | ক্যাম্পাস ১৯ মিনিট আগে | হেলথ কর্নার ১৯ মিনিট আগে | অর
