Patrikajournal
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ইয়ামাল ইস্যুতে ইসরায়েলকে কড় জবাব স্পেনের | | বাংলাদেশ প্রতিদিন

Published May 15, 2026 · Updated July 21, 2026 · By Jessica Martinez - patrikajournal.com

Foto : Jessica Martinez - patrikajournal.com

Patrikajournal.com – ইয় ম ল ইস য ত ইসর - ওয়াশিংটনের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সঙ্গে স্পেনের সম্পর্কের অবনতির বিষয়টি আবারও প্রকাশ্যে এলো। স্প্যানিশ লিগ শিরোপা জয়ের উদযাপনের সময় বার্সালোনার তারকা লামিন ইয়ামালের পতাকা ওড়ানোর পর ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় ১৮ বছর বয়সী এই তারকার সমালোচনা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি বলেছেন, এই কাজ ‘ঘৃণা উস্কে দেয়’। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, লামিন ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছেন, যখন আমাদের সেনারা সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করছে। এই সংগঠনটি ২০২৩ সালের ৭ অক্টোবর ইহুদি শিশু, নারী ও বৃদ্ধদের গণহত্যা, ধর্ষণ এবং পুড়িয়ে মেরেছে। জানা যায়, রিয়াল মাদ্রিদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো স্প্যানিশ লিগ শিরোপা জয়ের পর বার্সেলোনা দলের বিজয় প্যারেডের সময় একটি খোলা ছাদের বাস থেকে একটি বড় ফিলিস্তিনি পতাকা ওড়ান ইয়ামাল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগের দিন লিগ শিরোপা জয়ের উদযাপনে এই প্যারেডে প্রায় সাড়ে সাত লাখ মানুষ সমবেত হয়েছিল। মুসলিম ধর্মাবলম্বী ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পতাকা হাতে নিজের ছবি পোস্ট করেন। তবে এ ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন যে, তিনি কেবলমাত্র ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছেন যা লাখ লাখ স্পেনীয় অনুভব করে। সানচেজ তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় আরও বলেন, যারা মনে করে একটি সার্বভৌম রাষ্ট্রের পতাকা ওড়ানো মানে ঘৃণা উস্কে দেওয়া, তারা হয় তাদের মানসিক ভারসাম্য হারিয়েছে অথবা নিজেদের অপমানে অন্ধ হয়ে গেছে। গাজায় যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, যা খেলাধুলা ও সংস্কৃতিতেও ছড়িয়ে পড়েছে। ফুটবল, সাইক্লিং এবং বাস্কেটবলে এর প্রতিবাদ দেখা গেছে। গত বছরের স্প্যানিশ ভুয়েতা প্রতিযোগিতাটি একটি ইসরায়েল-সমর্থিত সাইক্লিং দলের অংশগ্রহণে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের দ্বারা বারবার ব্যাহত হয়েছিল। ইসরায়েলের অন্তর্ভুক্তির প্রতিবাদে এ বছরের ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বর্জনকারী পাঁচটি দেশের মধ্যে স্পেনও অন্যতম। আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্পেনের হয়ে তারকা হিসেবে মাঠে নামবেন ইয়ামাল। ২ সেকেন্ড আগে | দেশগ্রাম ২ মিনিট আগে | দেশগ্রাম ৫ মিনিট আগে | দেশগ্রাম ১১ মিনিট আগে | মাঠে ময়দানে ১৫ মিনিট আগে | দেশগ্রাম ১৬ মিনিট আগে | দেশগ্রাম ১৯ মিনিট আগে | মাঠে ময়দানে ২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ২৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন ২৮ মিনিট আগে | দেশগ্রাম ৩১ মিনিট আগে | নগর জীবন ৩৩ মিনিট আগে | দেশগ্রাম ৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৪৭ মিনিট আগে | দেশগ্রাম ৪৮ মিনিট আগে | দেশগ্রাম ৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৫৩ মিনিট আগে | রাজনীতি ৫৫ মিনিট আগে | নগর জীবন ৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে ৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | রাজনীতি ১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | অর্থনীতি ১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২০ ঘণ্টা আগে | অর্থনীতি ২১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন ৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস ১৫ ঘণ্টা আগে | অর্থনীতি ১৮ ঘণ্টা আগে | নগর জীবন ২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৭ ঘণ্টা আগে | নগর জীবন ১০ ঘণ্টা আগে | বিজ্ঞান