চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
চট টগ র ম ছ র ক – চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় শনিবার রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্র থেকে জানা যায়, দুই যুবক বোরকা পরিহিত ছিনতাইকারীদের হামলার শিকার হন। ঘটনার পর তাদের চিৎকার শুনে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে পংকজ শীল মারা যান। আহত তিলক চক্রবর্তী (৩০) বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীদের দল এলাকায় প্রবেশ করে। তাদের সামনে পড়ে যাওয়ায় দুই যুবকের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে একজন মৃত হয়েছে এবং আরেকজন গুরুতর আহত। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছেন। এ ঘটনার পর মানুষ আরও উদ্বিগ্ন হয়েছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারী ছিল। তাদের মধ্যে একজনকে বোরকা পরিহিত অবস্থায় আটক করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
বোরকা পরিহিত এক ছিনতাইকারীকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছিনতাইকারী পুলিশকে জানিয়েছে, দলে সাথে এক নারীও ছিল। সবাই পালিয়ে গেলেও আবিদুর ইসলাম (৩৫) নামের ছিনতাইকারীকে আটক করা হয়। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশকে।
২ মিনিট আগে | দেশগ্রাম ৬ মিনিট আগে | নগর জীবন ১৬ মিনিট আগে | নগর জীবন ৩৩ মিনিট আগে | দেশগ্রাম ৩৮ মিনিট আগে | রাজনীতি ৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে ৪৫ মিনিট আগে | ক্যাম্পাস ৪৯ মিনিট আগে | চায়ের দেশ ৫৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে ৫৫ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | চায়ের দেশ ১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | অর্থনীতি ২ ঘণ্টা আগে | দেশগ্রাম
