চীন-পাকিস্তানের মধ্যে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
চ ন প ক স ত ন – পাকিস্তান ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, ওষুধ শিল্প এবং স্মার্ট প্রযুক্তি বিষয়ে প্রায় ১২২ কোটি ডলারের বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন খাতে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন।
চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে চীন সর্বোচ্চ গুরুত্ব দেবে। এ বিনিয়োগ চুক্তি দ্বারা দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
“পাকিস্তান চীনের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য বন্ধু। দুই দেশের এই অনন্য সম্পর্কের কোনো তুলনা হয় না,” বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পাকিস্তান ও চীনের সম্পর্ক বর্ণনা করেন।
শেহবাজ শরিফের চার দিনের রাষ্ট্রীয় সফরে বাণিজ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, প্রযুক্তি ও জ্বালানি খাতে একাধিক নতুন সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক করা হয়েছে। এ বৈঠকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও উপস্থিত ছিলেন।
চীন বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান সংকট নিরসনে পাকিস্তানের নেওয়া শান্তি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ মুহুর্তে দুই দেশের মধ্যে সম্পন্ন কোটি ডলারের বিনিয়োগ চুক্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
১ সেকেন্ড আগে | দেশগ্রাম ১ মিনিট আগে | দেশগ্রাম ৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৮ মিনিট আগে | দেশগ্রাম ৯ মিনিট আগে | দেশগ্রাম ৯ মিনিট আগে | মন্ত্রীকথন ১৪ মিনিট আগে | দেশগ্রাম ৪৪ মিনিট আগে | নগর জীবন ৪৭ মিনিট আগে | দেশগ্রাম ৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৫৬ মিনিট আগে | নগর জীবন ৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে ৫৯ মিনিট আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | রাজনীতি ১ ঘণ্টা আগে | হেলথ কর্নার ১ ঘণ্টা আগে | নগর জীবন ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চ
