News

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ | | বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত ব র হ মণব ড় য় য় - ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে চায়ের দোকান

Desk News
Published June 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত

ব র হ মণব ড় য় য় – ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে চায়ের দোকান উচ্ছেদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার ফলে নাটাই-অষ্টগ্রাম আঞ্চলিক সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় বাসিন্দার তথ্য অনুযায়ী, থলিয়ারা গ্রামে ভূঁইয়া বাড়ি এলাকায় শিরু মিয়ার দোকান বিরোধের কেন্দ্র ছিল। দোকানে সারাক্ষণ টেলিভিশন চালু থাকায় সেখানে মানুষের জটলা লেগে ছিল এবং পথচারী নারী ও কিশোরীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করা হত। এ কারণে সম্প্রতি গ্রাম্য সালিশে দোকানটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গ্রামের মিন্দান আলীর বাড়ির লোকজন এবং মইধ্যের হাজী জয়নাল আবেদীনের সমর্থকদের মধ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে। রবিবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উভয় পক্ষের লোকজন রামদা, বল্লম, টেঁটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

বিডি প্রতিদিন/এনআরএইচ ১০ মিনিট আগে | মাঠে ময়দানে ১১ মিনিট আগে | মাঠে ময়দানে ১২ মিনিট আগে | দেশগ্রাম ২২ মিনিট আগে | মাঠে ময়দানে ২৭ মিনিট আগে | মাঠে ময়দানে ৩০ মিনিট আগে | নগর জীবন ৩২ মিনিট আগে | মাঠে ময়দানে ৩৩ মিনিট আগে | দেশগ্রাম ৩৬ মিনিট আগে | নগর জীবন ৩৭ মিনিট আগে | বিজ্ঞান ৩৭ মিনিট আগে | দেশগ্রাম ৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে ৫২ মিনিট আগে | মাঠে ময

Leave a Comment