Patrikajournal
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

মেটার বড় ছাঁটাই শুরু, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী | | বাংলাদেশ প্রতিদিন

Published May 20, 2026 · Updated July 21, 2026 · By Barbara Hernandez - patrikajournal.com

Foto : Barbara Hernandez - patrikajournal.com

মেটার বড় ছাঁটাই শুরু, চাকরি হারাচ্ছেন ৮ হাজার কর্মী

Patrikajournal.com – ম ট র বড় ছ ট ই - ফেসবুকের মূল কোম্পানি মেটা বড় পরিসরে কর্মী ছাঁটাই করছে। বুধবার থেকে ধাপে ধাপে প্রায় ৮ হাজার কর্মীকে ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংখ্যা প্রতিষ্ঠানটির মোট কর্মীবাহিনীর প্রায় ১০ শতাংশ। বিভিন্ন অঞ্চলে স্থানীয় সময় ভোর ৪টা থেকে কর্মীদের চাকরি ছাঁটাইয়ের তথ্য ইমেইলের মাধ্যমে জানানো হচ্ছে।

মেটার নিয়মিত পদ্ধতি হিসেবে ছাঁটাইয়ের সময় উত্তর আমেরিকার কর্মীদের বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্সের দেখা একটি অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি আরও সরল কাঠামোয় পরিচালনা করতে চায়। মানবসম্পদ বিভাগের প্রধান জেনেল গেইল বলেন, ছোট ছোট দল বা ‘পড’ গঠন করা হচ্ছে, যাতে কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে এবং কাজের গতি উন্নত হয়।

মেটা ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২৬ সালে কোম্পানির মূলধনী ব্যয় ধরা হয়েছে ১২৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলারের মধ্যে, যার বড় অংশ ডেটা সেন্টার এবং নিজস্ব চিপ প্রশিক্ষণে ব্যয় হবে।

তবে এই পরিবর্তনের প্রভাব কর্মীদের মধ্যেও পড়ছে। একটি অনলাইন প্ল্যাটফর্মে কর্মীদের রেটিং ২০২৪ সালের তুলনায় প্রায় ২৫ শতাংশ কমেছে। আর প্রতিষ্ঠানের সংস্কৃতি নিয়ে সন্তুষ্টি প্রায় ৩৯ শতাংশ কমেছে।

‘মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি টুল কিবোর্ড ও মাউস ব্যবহারের তথ্য সংগ্রহ করছে। প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, এই তথ্য কেবল এআইকে কাজ শেখানোর জন্য ব্যবহার করা হয়, নজরদারির জন্য নয়। আগামী কয়েক সপ্তাহে মেটার আরও কিছু বিভাগে নতুন করে ছাঁটাই হতে পারে বলে জানা গেছে।

আপনার স্থানীয় সময় নথি

মাঠে ময়দানে ৭ মিনিট আগে | মাঠে ময়দানে ২৫ মিনিট আগে | অর্থনীতি ২৭ মিনিট আগে | বিজ্ঞান ৩৪ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড ৪৩ মিনিট আগে | দেশগ্রাম ৪৬ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড ১ ঘণ্টা