যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
য ক তর ষ ট র ট – যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল এলাকার পম্পানো বিচ সিটিতে শনিবার (২০ জুন) সকাল ৭টা ২০ মিনিটের দিকে একটি ট্রাক চাপা দিয়ে কবীর মৃধা (৫০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। তিনি সাউথ ফ্লোরিডায় অত্যন্ত স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে ফ্লোরিডায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহটি বাংলাদেশে পাঠানো হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এ বি এম মোস্তফা সোমবার সকালে জানান, কবীর মৃধা স্থানীয় বাংলাদেশি মালিকানাধীন গ্যাস স্টেশন কাম কনভেনিয়েন্স স্টোরে চাকরি করতেন। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে গিয়ে গ্যাস স্টেশনের পাশে থাকা ট্রাকের ওয়েটিং এরিয়ায় যান। সেখানে চালকের সাথে কথা বলার সময় পার্কিং এলাকা থেকে আসা ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।
তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কবীর মৃধার স্ত্রী এবং রাফাত নামের ১৯ বছর বয়সী পুত্রসন্তান রয়েছে। দুই আত্মীয় একই এলাকায় বসবাস করতেন।
৩৩ মিনিট আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | ইসলামী জীবন ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | নগর জীবন ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৫ ঘণ্টা আগে | নগর জীবন ৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ ৫ ঘণ্টা আগে | দেশগ্রাম ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৭ ঘণ্টা আগে | চায়ের দেশ ১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৭ ঘণ্টা আগে |
