ইরান আবারও যুদ্ধে নামবে ইসরায়েলের হামলা বন্ধ না হলে
ল ব নন হ মল বন ধ – ইসরায়েলের দীর্ঘস্থায়ী হামলার পরিণতি হিসেবে লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা উঠিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইসরায়েল যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে তেহরান শুধুমাত্র আলোচনা বন্ধ করবে না, বরং শত্রুপক্ষের সঙ্গে সরাসরি মুখোমুখি যুদ্ধে নামবে।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে গালিবাফ বলেন, আমরা শুধুমাত্র আলোচনার পথ বন্ধ করব না, বরং শত্রুর প্রতি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ব।
তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন, দুই দেশই যুদ্ধবিরতি বা কূটনৈতিক সংলাপের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়। তার অভিযোগ, লেবানন-সংক্রান্ত চুক্তি লঙ্ঘন এবং সমুদ্র অবরোধের মাধ্যমে তারা দেখিয়েছে যে তাদের কাছে শক্তি ছাড়া আর কোনো ভাষা নেই।
গালিবাফের মতে, ইরানি জনগণের বিরুদ্ধে নৌ অবরোধ এবং ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ওই শাসনের স্বার্থকে ঝুঁকির মুখে ফেলছে। তিনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনের প্রতি যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত আজ অঞ্চলজুড়ে আমেরিকা ও ওই শাসনের ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
বর্তমানে গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমঝোতার মধ্যে ইরানের প্রধান আলোচক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, লেবানন পরিস্থিতির আরও অবনতি হলে কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পেতে পারে।
সূত্র : আল জাজিরা বিডি-প্রতিদিন/এআইডি ১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১৮ মিনিট আগে | নগর জীবন ৪৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন ২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | ক্যাম্পাস ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | নগর জীবন ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা �
