Patrikajournal
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

৪৭০ বছরের ঐতিহ্য: বগুড়ার শেরপুরে শুরু হলো ঐতিহাসিক কেল্লাপোশী মেলা | | বাংলাদেশ প্রতিদিন

Published May 24, 2026 · Updated July 21, 2026 · By Mary Davis - patrikajournal.com

Foto : Mary Davis - patrikajournal.com

Patrikajournal.com – ৪৭০ বছর র ঐত হ য - প্রায় ৪৭০ বছরের ঐতিহ্য ধরে রেখে বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী কেল্লাপোশী মেলা শুরু হয়েছে। রবিবার (২৪ মে) থেকে শুরু হওয়া এ মেলাকে স্থানীয়ভাবে ‘জামাইবরণ মেলা’ নামেও ডাকা হয়। প্রতিবছর বাংলা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার উপজেলা সদরের অদূরে কেল্লাপোষী এলাকায় এ মেলার আয়োজন করা হয়। তিথি অনুযায়ী আয়োজিত এ মেলাকে ঘিরে উপজেলার গ্রামাঞ্চলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, মেলাকে কেন্দ্র করে আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয়। বিশেষ করে নতুন ও পুরোনো জামাইদের আমন্ত্রণ জানানো হয় বিশেষভাবে। শ্বশুরবাড়িতে আসা জামাইদের হাতে দেওয়া হয় মোটা অঙ্কের সেলামি। সেই টাকা দিয়ে তারা মেলা থেকে খাসি, বড় মাছ, মিষ্টি, খেলনা ও নানা সামগ্রী কিনে আনেন। শ্যালক-শ্যালিকাদের নিয়ে মেলা ঘোরাও এ আয়োজনের অন্যতম অংশ। লোককথা অনুযায়ী, ১৫৫৬ খ্রিষ্টাব্দ থেকে এই মেলা চলে আসছে। কথিত আছে, বৈরাগ নগরের বাদশা সেকেন্দারের ঔরশজাত পুত্র গাজী মিয়া ও দত্তক পুত্র কালু মিয়া রাজ্য ছেড়ে ফকির সন্ন্যাসীর বেশে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণ নগরে আসেন। পরে গাজী মিয়া কেল্লাপোষী এলাকায় দুর্গ নির্মাণ করে যুদ্ধের মাধ্যমে ভাই কালু মিয়াকে উদ্ধার করেন এবং রাজার কন্যাকে বিয়ে করেন। ওই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার। বিয়েকে ঘিরে সেখানে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়। সেই স্মৃতি ধরে রাখতেই প্রতিবছর এ মেলার আয়োজন করা হয় বলে স্থানীয়দের বিশ্বাস। উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে কেল্লাপোষী এলাকায় বসা এ মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাবেচা। দূর-দূরান্ত থেকে আসা বিক্রেতারা কাঠের আসবাবপত্র, মিষ্টি, ফলমূল, বড় মাছ, কুটির শিল্পসামগ্রী, মহিষ ও খাসির মাংস, মসলা এবং বিভিন্ন খেলনার দোকান বসান। তিন দিনের জন্য অনুমতি থাকলেও মেলা সাধারণত ছয় থেকে সাত দিন পর্যন্ত চলে। প্রতিবছর এ মেলায় কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। মেলাকে ঘিরে সপ্তাহখানেক আগে থেকেই গ্রামে গ্রামে শুরু হয় ‘মাদার খেলা’ বা লাঠিখেলা। বড় বাঁশ লাল কাপড়ে মুড়িয়ে সাজিয়ে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে দলবদ্ধভাবে বিভিন্ন এলাকায় খেলা প্রদর্শন করা হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, মেলায় কোনো ধরনের অশ্লীল নাচ-গান বা জুয়ার আয়োজন করতে দেওয়া হবে না। ৬ সেকেন্ড আগে | জাতীয় ১০ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম ১৮ সেকেন্ড আগে | দেশগ্রাম ১ মিনিট আগে | মাঠে ময়দানে ১০ মিনিট আগে | মন্ত্রীকথন ১৭ মিনিট আগে | ক্যাম্পাস ১৭ মিনিট আগে | দেশগ্রাম ১৮ মিনিট আগে | দেশগ্রাম ২২ মিনিট আগে | দেশগ্রাম ২৭ মিনিট আগে | দেশগ্রাম ২৮ মিনিট আগে | দেশগ্রাম ২৯ মিনিট আগে | নগর জীবন ৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে ৩৪ মিনিট আগে | দেশগ্রাম ৩৫ মিনিট আগে | দেশগ্রাম ৩৮ মিনিট আগে | নগর জীবন ৪৮ মিনিট আগে | মাঠে ময়দানে ৪৮ মিনিট আগে | দেশগ্রাম ৪৮ মিনিট আগে | দেশগ্রাম ৫৬ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন ৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | দেশগ্রাম ১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম ১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম