আহত যাত্রী যেভাবে ফিরে পেলেন আড়াই ভরি স্বর্ণালংকার | | বাংলাদেশ প্রতিদিন
আহত য ত র য ভ ব – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় আহত হওয়া এক যাত্রীর স্বর্ণালংকার ফিরিয়ে দেওয়ার জন্য দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কাজ করেছেন। দুর্ঘটনায় আহত যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় ঢাকামুখী লেনে একুশে পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে ২০-২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালানোর সময় পুলিশ একটি সাদা কৌটার ভেতর আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার খুঁজে পান। স্বর্ণালংকারের মধ্যে দুটি স্বর্ণের চেইন এবং দুটি কানের দুল ছিল।
পরবর্তীতে সার্জেন্ট মো. নাজমুল হাসান এবং কনস্টেবলদের কাছে প্রকৃত মালিক সালমা বেগম শনাক্ত করা হয়। তার কাছে স্বর্ণালংকার হস্তান্তর করা হয়। স্বর্ণালংকার ফিরে পেয়ে আবেগাপ্লুত সালমা বেগম বলেন, ‘দুর্ঘটনার ধাক্কায় আমি ভেবেছিলাম আমার স্বর্ণালংকার আর ফিরে পাব না। কিন্তু পুলিশের আন্তরিকতায় মূল্যবান জিনিসগুলো ফিরে পেয়েছি।’
কনস্টেবল হাফিজুর রহমান বলেন, ‘উদ্ধারকাজের সময় বাসের ভেতরে একটি সাদা কৌটা দেখতে পাই। কৌটা খুলে স্বর্ণালংকার দেখতে পেয়ে সার্জেন্ট নাজমুল হাসান স্যারকে জানাই। পরে আমরা প্রকৃত মালিককে খুঁজে বের করে তার কাছে স্বর্ণালংকারগুলো বুঝিয়ে দিই।’
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, ‘প্রকৃত মালিকের কাছে তার মালামাল পৌঁছে দেওয়া আমাদের দায়িত্বের অংশ। আমার সহকর্মীরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই।’
১ মিনিট আগে | মন্ত্রীকথন ৯ মিনিট আগে | মাঠে ময়দানে ১০ মিনিট আগে | মাঠে ময়দানে ১৭ মিনিট আগে | দেশগ্রাম ১৮ মিনিট আগে | দেশগ্রাম ১৯ মিনিট আগে | দেশগ্রাম ২১ মিনিট আগে | দেশগ্রাম ২৯ মিনিট আগে | রাজনীতি ৩১ মিনিট আগে | দেশগ্রাম ৫৫ মিনিট আগে | মন্ত্রীকথন ৫৬ মিনিট আগে | মন্ত্রীকথন ৫৭ মিনিট আগে | দেশগ্রাম ১ ঘণ্ট
