ঈদ ন রবচ ছ ন ন ব – আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঈদের ছুটিকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিকালে কর্মকর্তারা যে এলাকায় অবস্থান করবেন, সেখানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। পরিদর্শন শেষে এ সংক্রান্ত প্রতিবেদন বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে জমা দিতে হবে। এ ছাড়া নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ কিংবা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে গ্রাহক অসন্তোষ কমাতে আগাম প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলোকে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে গ্রাহকদের অবহিত করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও তথ্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম ও মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করে বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা ও কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, ঈদ উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান যথারীতি বন্ধ রাখতে হবে। বিদ্যুৎ বিভাগ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগে ঈদকালীন সারাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রাখা সম্ভব হবে। ১৭ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড ৪৪ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড ১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২ ঘণ্টা আগে | নগর জীবন ৩ ঘণ্টা আগে | নগর জীবন ৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | চায়ের দেশ ৫ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার ৫ ঘণ্টা আগে | দেশগ্রাম ৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড ৬ ঘণ্টা আগে | নগর জীবন ৬ ঘণ্টা আগে | দেশগ্রাম ৭ ঘণ্টা আগে | নগর জীবন ৭ ঘণ্টা আগে | অর্থনীতি ৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৭ ঘণ্টা আগে | বিজ্ঞান ৮ ঘণ্টা আগে | দেশগ্রাম ৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৮ ঘণ্টা আগে | দেশগ্রাম ৮ ঘণ্টা আগে | দেশগ্রাম ৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৮ ঘণ্টা আগে | দেশগ্রাম ৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১৫ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ ৯ ঘণ্টা আগে | দেশগ্রাম ২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২১ ঘণ্টা আগে | ইসলামী জীবন ৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৯ ঘণ্টা আগে | অর্থনীতি ১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১২ ঘণ্টা আগে | রাজনীতি ২১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড ১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | দেশগ্রাম ২০ ঘণ্টা আগে | জীবন ধারা ১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ নির্দেশনা | | বাংলাদেশ প্রতিদিন
ঈদ ন রবচ ছ ন ন ব - আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীনস্থ সব দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন
Desk
News
Published
May 27, 2026
Reading time
1 minutes
Conversation
No comments
