উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণে ক্ষতিপূরণের দাবি এনজিওদের
উন নত দ শগ ল র ক – বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় কয়েকটি এনজিও উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণের দায়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায়।
ঢাকার বনশ্রীতে নারী উন্নয়ন শক্তির ট্রেনিং সেন্টারে শনিবার (৬ জুন) অনুষ্ঠিত হয় ‘ছাদ বাগান প্রচার ও হিট স্ট্রোক সচেতনতা’ শীর্ষক কর্মশালা। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম ও ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সহযোগিতা করে কর্মশালার আয়োজন করে ইয়াং উইমেন ফর ডেভেলপমেন্ট রাইটস অ্যান্ড ক্লাইমেট এবং নারী উন্নয়ন শক্তি।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও তাপপ্রবাহের কারণে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কর্মশালায় আরও আহ্বান জানানো হয়, আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা বৃদ্ধির জন্য সরকারের জোরালো উদ্যোগ প্রয়োজন। বক্তারা নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, জলবায়ু উদ্বাস্তুদের সুরক্ষা এবং পরিবেশবান্ধব প্রকল্পে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির দাবি জানায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ এই মাত্র | মন্ত্রীকথন ১ মিনিট আগে | মাঠে ময়দানে ৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন ৫ মিনিট আগে | মাঠে ময়দানে ১১ মিনিট আগে | মাঠে ময়দানে ১৬ মিনিট আগে | মাঠে ময়দানে ২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ৩০ মিনিট আগে | মাঠে ময়দানে ৩৪ মিনিট আগে | নগর জীবন ৪১ মিনিট আগে | নগর জীবন ৪৩ মিনিট আগে | অর্থনীতি ৪৫ মিনিট আগে | নগর জীবন ৫৭ মিনিট আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | হেলথ কর্নার ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২ ঘণ্টা আগে | দেশগ্রাম ২ �
