জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জ ত র আক ঙ ক ষ – বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণের কথা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নত করার লক্ষ্যে বাজেটের প্রতিটি বিষয় নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার অর্থনীতির আগামী বছরের রূপরেখা তুলে ধরতে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, যতটুকু সামর্থ্য রয়েছে তার মধ্যে বাজেট করতে হয়েছে।
বাজেটের প্রেক্ষাপট বদলেছে
অর্থমন্ত্রী জানান, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে জাতির আকাঙ্ক্ষা এবং প্রত্যাশাও বেশি হয়েছে। তিনি আরও বলেন, বাজেট প্রণয়নে সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে কাজ করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশকে ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার পথে নিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে এই বাজেট তৈরি করা হয়েছে।
তিনি জানান, বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা। তিনি বলেন, জাতীয় এবং অর্থনৈতিক কার্যক্রমে সবাই যাতে অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
২ সেকেন্ড আগে | জাতীয় ৭ মিনিট আগে | দেশগ্রাম ৯ মিনিট আগে | মাঠে ময়দানে ২১ মিনিট আগে | মাঠে ময়দানে ২৯ মিনিট আগে | মাঠে ময়দানে ২৯ মিনিট আগে | ইসলামী জীবন ৪১ মিনিট আগে | নগর জীবন ৫৩ মিনিট আগে | মাঠে ময়দানে ৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | জীবন ধারা ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২০ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি ১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৬ ঘণ
