News

৩ দফা দাবিতে দিনাজপুরে কলেজ কর্মচারীদের মানববন্ধন | | বাংলাদেশ প্রতিদিন

1779616185-baa22805b9959a69d5c29e59cf2ec43c

Patrikajournal.com – ৩ দফ দ ব ত দ ন – “বৈষম্য থেকে মুক্তি চাই, চাকরি রাজস্বখাতে স্থানান্তর চাই” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে দিনাজপুর সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন। রবিবার সকালে দিনাজপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক ও কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন। মানববন্ধনে সরকারি কলেজে কর্মরত বেসরকারি ও অত্যাবশ্যকীয় কর্মচারীরা অংশ নেন। এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— চাকরি রাজস্বখাতে স্থানান্তর, বৈষম্য থেকে মুক্তি এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেও কেন তারা বেসরকারি কর্মচারী হিসেবে থাকবেন তার জবাব প্রদান। বক্তারা বলেন, দেশের প্রায় ৩৫০টি সরকারি কলেজে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে বহু কর্মচারী ২০ থেকে ৩৫ বছর ধরে বেসরকারিভাবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি প্রতিষ্ঠানে কাজ করলেও তারা এখনো চাকরির স্থায়িত্ব, ন্যায্য বেতন-ভাতা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তারা অভিযোগ করেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাসে মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা বেতনে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। একই প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা পেলেও দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মচারীরা অবহেলিত থেকে যাচ্ছেন। বক্তারা আরও বলেন, ১৯৯১ সালের নিয়োগ বিধি অনুযায়ী কলেজের শূন্য পদে স্থানীয়ভাবে নিয়োগের সুযোগ ছিল এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে অস্থায়ী কর্মচারীদের অনেকেই রাজস্বখাতে অন্তর্ভুক্ত হতেন। কিন্তু ২০০৪ সালের পর কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থা চালু হওয়ায় দীর্ঘদিন কর্মরত এসব কর্মচারী সেই সুযোগ থেকে বঞ্চিত হন। তারা শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন পরিপত্রের উল্লেখ করে বলেন, অস্থায়ী ও অত্যাবশ্যকীয় কর্মচারীদের নিয়োগ ও মজুরি প্রদানের বিধান থাকলেও তাদের চাকরি স্থায়ীকরণ বা রাজস্বখাতে স্থানান্তরের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, দিনাজপুর সিটি কলেজের সভাপতি মোছা. জেবুন্নেসা, দিনাজপুর সরকারি মহিলা কলেজের নাজমা ইয়াসমিন লিপি এবং আমিনুল ইসলাম। এই মাত্র | মন্ত্রীকথন ৬ মিনিট আগে | ক্যাম্পাস ৭ মিনিট আগে | দেশগ্রাম ৭ মিনিট আগে | দেশগ্রাম ১২ মিনিট আগে | দেশগ্রাম ১৭ মিনিট আগে | দেশগ্রাম ১৮ মিনিট আগে | দেশগ্রাম ১৯ মিনিট আগে | নগর জীবন ২২ মিনিট আগে | মাঠে ময়দানে ২৩ মিনিট আগে | দেশগ্রাম ২৫ মিনিট আগে | দেশগ্রাম ২৮ মিনিট আগে | নগর জীবন ৩৭ মিনিট আগে | মাঠে ময়দানে ৩৮ মিনিট আগে | দেশগ্রাম ৩৮ মিনিট আগে | দেশগ্রাম ৪৫ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন ৪৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | দেশগ্রাম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন ২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ৩ ঘণ্টা আগে | দেশগ্রাম ১২ ঘণ্টা আগে | দেশগ্রাম ১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ২৩ ঘণ্টা আগে | নগর জীবন ১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম ২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে ১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *